July 2026 - Page 594 of 639 - 24 Ghanta Bangla News
Home

প্রণামী চুরিতে অভিযুক্তদের বাড়িতে চলবে বুলডোজ়ার?

এই সময়, নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরের প্রণামী চুরির সঙ্গে যুক্ত অভিযুক্তদের বেআইনি সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে, সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার৷ প্রশাসনের এই সিদ্ধান্তের পরেই উত্তরপ্রদেশ পুলিশের হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৬ জন অভিযুক্তকে নোটিস পাঠিয়েছে অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি৷ এঁদের মধ্যে অন্যতম লবকুশ এবং অনুকল্প মিশ্র৷ উত্তরপ্রদেশের শাহাদতগঞ্জ এলাকায় বিশাল প্রাসাদ বানানোর […]

Home

১৩ বছর পরে অপসারিত সেই সুশান্ত

পাঁচ বছরের জন্য তৈরি করা ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে কমিটি তৈরি করেননি সম্পাদক সুশান্ত। এত বছর ধরে সম্পাদকের পদ ধরে রেখেছিলেন। শুধু মাঝখানে সভাপতি বদল করা হয়েছিল। অভিযোগ, সম্পাদকের পেটোয়া ছাড়া অন্য কোনও ডাক্তারবাবু আইএমএ ভবনে ঢুকতে পারতেন না। কাউকে চাবি দেওয়া হতো না। কমিটির নতুন সম্পাদক কমলেশ বিশ্বাস বলেন, ‘আগের […]

Home

জনতার দরবারে আর্জি মুখ্যমন্ত্রীর কাছে, নতুন বাসরুট নিউ টাউনে

প্রশাসনিক সূত্রের খবর, পরিবহণমন্ত্রী অর্জুন সিং দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, ওই বাসগুলো যাতে অনুমোদিত রুট ও নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করে, সে ব্যাপারে কর্মীদের গুরুত্ব দিতে হবে। কারণ, তা হলেই রোগীরা ও রোগীর পরিজন এবং অন্য সাধারণ যাত্রীরা নির্ভরযোগ্য ও সুবিধাজনক পরিবহণ পরিষেবা পাবেন। নতুন রুট চালু অর্থবহ হবে। Source link

Home

গিগ ওয়ার্কারদের জন্য ওয়েলফেয়ার বোর্ড, উদ্যোগী রাজ্য

সংগঠনগুলির আরও প্রস্তাব, বোর্ডের নিজস্ব একটি তহবিল গঠন করা জরুরি, যেখানে কর্মীরা মাসে ৫০ টাকা দেবেন এবং বাকি অর্থ আসবে সরকারি অনুদান থেকে। এই তহবিল থেকে মহিলা গিগ-কর্মীদের ১০ হাজার টাকার মাতৃত্বকালীন সুবিধে, দুর্ঘটনাজনিত মৃত্যুতে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ, মোটরবাইক রক্ষণাবেক্ষণে বছরে পাঁচ থেকে ১০ হাজার টাকা, সন্তানদের শিক্ষার জন্য ‘এডুকেশন অ্যালাউন্স’ দেওয়ার দাবি তোলা […]

Home

২০২৬-এর বিশ্বকাপের পরই অবসর? ‘লাস্ট ডান্সের’ ইঙ্গিত ক্রিস্তিয়ানো রোনাল্দোর বোনের

সমালোচনার মুখে ভাইয়ের পাশে কাটিয়া সাম্প্রতিক সময়ে রোনাল্দোকে নিয়ে যে সমালোচনা হয়েছে, তারও জবাব দিয়েছেন কাটিয়া। তাঁর মতে, রোনাল্দোর অর্জন ও অবদানকে উপেক্ষা করা ঠিক নয়। তিনি বলেন, ‘যাঁরা সত্যিই ফুটবল বোঝে এবং ফুটবলকে ভালোবাসে, তাঁরা রোনাল্দোকেও সম্মান করবেন। যাঁরা সেটা করতে পারেন না, তারাই আসলে বঞ্চিত হয়। ও ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব […]

Home

ডিজে মামলায় প্রাক্তন তৃণমূল নেতা ঋজু দত্ত এ বার সিআইডি–র মুখোমুখি

এ দিন জিজ্ঞাসাবাদ পর্বের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঋজু বলেন, ‘ধন্যবাদ তৃণমূলকে। সিআইডির অফিস কেমন, তা আগে দেখিনি। ডিজে মামলায় আমাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। আমি গোয়েন্দাদের সাহায্য করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে বক্তব্য রেখেছিলেন। এখন উনি লুকোচুরি খেলছেন। আমার লুকোনোর কিছু নেই।’ Source link

Home

পুরসভার পার্ক দখল করে পুজো, নির্মাণ টালায়! পুলিশে গেলেন রীতেশ

এই সময়: টালায় পুরসভার একটি খেলার মাঠ দখল করে সাধারণ মানুষকে ঢুকতে বাধা দেওয়া, সরকারি জমি আত্মসাৎ, বেআইনি নির্মাণ ইত্যাদি বিষয়ে টালা থানার ওসিকে অভিযোগপত্র দিলেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। গত ৩০ জুনের ওই চিঠিতে তাঁর দাবি, এই ঘটনায় দ্রুত এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে হবে। […]

Home

ছাত্রের প্রাণ কাড়ল গরম চা! উঁকি দিচ্ছে শ্বাসরোধের আশঙ্কা

অসাবধানতায় আচমকা মুখে গরম জল কিংবা দুধ বা চা ঢেলে ফেলার নজির একেবারেই বিরল নয়। বরং সহ্যের অতিরিক্ত গরম পানীয় খেয়ে মুখ, জিভ, গাল, এমনকী গলা পুড়ে যাওয়ার নজিরও প্রায়ই দেখা যায়। কিন্তু সকলকে ভাবাচ্ছে একটাই কথা— সেই একই ঘটনায় কি কারও মৃত্যু হতে পারে! হতে যে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত দীপ্তাংশুর ঘটনা। নরেন্দ্রপুরের ওই […]

Home

দুর্নীতি প্রকাশ্যে আনতে শ্বেতপত্র কমিটিতে সায়, মাথায় স্বপন, বিনিয়োগ কমিটির দায়িত্বে তাপস

এ দিন মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে, মূলত পাঁচটি বিষয়ে বিগত সরকারের আমলের দুর্নীতি ও অব্যবস্থার খতিয়ান টেনে বের করবে এই কমিটি। তার মধ্যে অন্যতম হলো— রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেট চক্র, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ও হিংসার সামগ্রিক অভিযোগ। এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে একটি কমিশন তৈরি করেছে নবান্ন। তার পরেও ‘শ্বেতপত্র কমিটি’ শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রের দুর্নীতির শিকড়ের […]

Home

দেবরাজকে তাক করে মারা ডিম লাগল পুলিশের গায়ে

এই সময়, বারাসত: খানিকটা কাজ হলো বটে, তবে ডিম ছোড়ার ট্রেন্ডে পুরোপুরি দাঁড়ি টানা গেল না। শিক্ষক নিয়োগ দুর্নীতি, তোলাবাজি, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি, নির্বাচন কমিশনের হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার মতো অভিযোগে ধৃত বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে বুধবার গ্রেপ্তারের পরে বৃহস্পতিবার আদালতে তোলে পুলিশ। তাঁকে লক্ষ্য করে যাতে ডিম ছোড়া না–হয়, সে […]