পিংলায় তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, বিক্ষোভ বিজেপির
তৃণমূল কংগ্রেসর দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বলে অভিযোগ। বিজেপির দাবি, ভোটের পরে তাদের দলীয় কর্মীদের উপর হামলা করার জন্যই ওই অস্ত্র রাখা হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকায় ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের পরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁরা তৃণমূল কংগ্রেসের ওই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান বলেও অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।