ফেসবুকের প্রেমে প্রতারণা, ৭ ভরি সোনা-টাকা নিয়ে উধাও যুবক, দাম্পত্য কলহের জেরে আত্মঘাতী গৃহবধূ
ফেসবুকে পরিচয় সূত্রে প্রেম। তারই সুযোগ নিয়ে প্রলোভন দেখিয়ে এক গৃহবধূর কাছ থেকে সোনার গয়না এবং টাকা নিয়ে পালিয়ে যায় এক যুবক বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় দাম্পত্য কলহ। এর জেরেই আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।