July 2026 - Page 159 of 639 - 24 Ghanta Bangla News
Home

৩০ কোটির দুর্নীতি, নজরে ছয় পুরসভা, তৎপর অর্থ দপ্তর

পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রের খবর, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, বর্ধমান এবং হুগলি জেলার এই ছ’টি পুরসভাতেই অনিয়ম বা দুর্নীতির হদিশ মিলেছে। তবে এখনই এই পুরসভাগুলির নাম সামনে আনতে নারাজ দপ্তরের কর্তারা। সূত্রের দাবি, প্রতিটি পুরসভার বিরুদ্ধে টেন্ডার ডাকা থেকে শুরু করে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে আর্থিক লেনদেনে একাধিক অনিয়ম উঠে এসেছে স্পেশাল অডিটে। Source […]

Home

২ কোটির রক্ত ছ’মাসে ভিন রাজ্যে পাচার, আতঙ্কিত না হতে পরামর্শ স্বাস্থ্য দপ্তরের

মানবিকতার টানে এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলিতে সাধারণ মানুষ ভিড় জমান, সেই সংগৃহীত রক্ত নিয়েই কোটি কোটি টাকার পাচারচক্রের বিষয়টি সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসক মহল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে। আশঙ্কা করা হচ্ছে, এই ঘটনার প্রভাবে আগামী দিনে রক্তদান শিবিরগুলিতে মানুষের অংশগ্রহণ কমতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে ব্লাড […]

Home

কল্যাণীতে উত্তমকে নিয়ে বই, স্মৃতিমেদুর কৃষ্ণনগর

গৌতম ধোনি, কৃষ্ণনগর সাসপেন্স থ্রিলার তো বটেই, একই সঙ্গে রুদ্ধশ্বাস কোর্টরুম ড্রামাও। আর উত্তম–সুচিত্রা জুটির ছবি যখন, রোমান্স ও রোমান্টিক গান তো তখন অবধারিত। ‘অগ্রদূত’ পরিচালিত, ১৯৫৫-এর সেই ‘সবার উপরে’ ছবির কাহিনি আবর্তিত কৃষ্ণনগরে হওয়া এক মহিলার খুনকে ঘিরে। ছবির শুটিংও হয়েছিল কৃষ্ণনগরে। আবার, অগ্রদূতের অন্যতম সদস্য নিতাই ভট্টাচার্যের বাড়ি নবদ্বীপে। সব মিলিয়ে, মহানায়কের প্রয়াণ […]

Home

Sonam Wangchuk Breaks Fast: ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক | Sonam wangchuk breaks his fast after 26 days in presence of central ministers

নয়াদিল্লি: একটানা ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে অনশন ভাঙেন তিনি। উপস্থিত ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। ছবিতে দেখা যায় ওয়াঙচুকের দিকে জলের গ্লাস বাড়িয়ে দিচ্ছেন জেপি নাড্ডা, তাকে উঠে বসতে সাহায্য করছেন জিতেন্দ্র সিং। গত ২৮ জুন থেকে নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও […]

Home

পালা বদলের পরে ফের জমজমাট টলিউড, ঢল দেশি–বিদেশী শুটিংয়ের

অভিযোগ, বিগত সরকারের জমানায় বার বার ভিন রাজ্য ও দেশের ছবির শুটিং থমকে গিয়েছে কলকাতায়। যার শুরুটা হয়েছিল ২০১২–তে অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’–র শুটিংকে কেন্দ্র করে। দার্জিলিং ও কলকাতায় ওই ছবির শুটিং শুরু হয়। কিন্তু এমনই উৎপাতের অভিযোগ ওঠে যে শেষ পর্যন্ত রাজ্য ছেড়ে সেই শুটিং শেষ করা হয় হিমাচল প্রদেশের পার্বত্য এলাকায়। তারপর থেকে […]

Home

শ্রমিকদের রেকর্ড নেই, নকশাতেও ত্রুটি, তারাতলা বিপর্যয়ের রিপোর্টে একাধিক গাফিলতির খোঁজ?

FAQ তারাতলা বিপর্যয় কবে এবং কোথায় ঘটেছিল? গত ২৪ জুন তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডে একটি নির্মীয়মাণ গুদাম ভেঙে এই বিপর্যয় ঘটেছিল। এই দুর্ঘটনায় কতজনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে? এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং ১৭ জন জখম হয়েছিলেন। তদন্তকারীদের রিপোর্টে নির্মাণকাজে কী কী গাফিলতি উঠে এসেছে? বিল্ডিং বিভাগ ও তদন্তকারীদের মতে একাধিক […]

Home

তাঁর ভাঙা কুঠির সামনে আজও সন্ধ্যাপ্রদীপ জ্বলে

শুটিংয়ের জন্য প্রায় ছ’মাস ধরে ভাঙাতুষখালিতে তৈরি হয় ৪০টি কাঠের ঘর। বানানো হয় বাজার, রাধাগোবিন্দের মন্দির, স্কুল, থানা, জমিদার বাড়ি। দু’মাসের উপরে শুটিং হয়। রামপুরা নদীর ধারে শাল গাছের খুঁটি, গোলপাতার ছাউনি দেওয়া কাঠের বাংলোয় থাকতেন মহানায়ক। শিল্পীদের জন্য ‌কলকাতা থেকে রান্নার লোক আনা হয়েছিল। সে বার মহানায়কের ডাকে সাড়া দিয়ে কেউ কেউ অমানুষ ছবিতে […]

Home

নতুন সরকার আসার পরে প্রথম ক্রাইম মিটিং, সমন্বয় বাড়াতে পোর্টালে জোর দিলেন সিপি নন্দ

দীর্ঘ মাসছয়েক পরে ‘ক্রাইম মিটিং’ করল কলকাতা। অর্থাৎ, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে এটিই প্রথম ‘ক্রাইম মিটিং’। এই বৈঠকে কলকাতার সিপি ছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, সব থানার ওসি, অ্যাডিশনাল ওসি (যে সব থানার ওসি আসেননি) এবং গোয়েন্দা বিভাগের অফিসারেরা উপস্থিত ছিলেন। নগরপাল অজয় নন্দ বলেন, ‘নারীদের উপরে অত্যাচারের ক্ষেত্রে জ়িরো টলারেন্স নীতি নিয়েই কাজ […]

Home

বিপদে কী করবেন? সচেতনতার প্রচার, কর্মী–সঙ্কটের মস্ত চ্যালেঞ্জ নিয়ে পথে কলকাতা পুলিশের দুর্গারা

FAQ ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ কী? নারী নিরাপত্তা নিশ্চিত করতে, মহিলাদের মন থেকে ভয় দূর করতে এবং পুলিশের প্রতি ভরসা ফেরাতে কলকাতা পুলিশের উদ্যোগে চালু হওয়া একটি নতুন মহিলা পুলিশ বাহিনী হলো ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। এই স্কোয়াড রাস্তায় কীভাবে কাজ করবে? ‘উইনার্স’ বাহিনীর মতো এই স্কোয়াডের মহিলা পুলিশকর্মীরা ‘দুর্গা স্কোয়াড’ লেখা স্কুটি নিয়ে শহরে টহল দেবেন। […]

Home

‘নিজের অধিকার বুঝে নাও’, পুলিশ ভ্যান রুখে দিলেন রিয়া

মুম্বই: পুলিশি লাঠির সামনে বাধ মানেনি স্পর্ধা। আটক হওয়া ছাত্র বোঝাই পুলিশ ভ্যানকে তিনি এগোতে দে‍ননি, একা হাতে রুখে দিয়েছেন! একনাগাড়ে স্লোগান দিয়ে গিয়েছেন বছর ২৭–এর তরুণী রিয়া আহির। মুম্বইয়ের ছাত্র আন্দোলনের সেই ভাইরাল ফুটেজ মন জিতে নিল নেটিজ়েনদের। রিয়া রোল মডেল? নিট–সহ একাধিক পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ককরোচ জনতা […]