৩০ কোটির দুর্নীতি, নজরে ছয় পুরসভা, তৎপর অর্থ দপ্তর
পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রের খবর, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, বর্ধমান এবং হুগলি জেলার এই ছ’টি পুরসভাতেই অনিয়ম বা দুর্নীতির হদিশ মিলেছে। তবে এখনই এই পুরসভাগুলির নাম সামনে আনতে নারাজ দপ্তরের কর্তারা। সূত্রের দাবি, প্রতিটি পুরসভার বিরুদ্ধে টেন্ডার ডাকা থেকে শুরু করে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে আর্থিক লেনদেনে একাধিক অনিয়ম উঠে এসেছে স্পেশাল অডিটে।