এসি ঘরে বেশিক্ষণ থাকলেই চোখ জ্বালা করে, লাল হয়ে যায়? জানুন কারণ, কী করবেন?
গ্রীষ্মকালে তীব্র রোদ, ধুলোবালি, দূষণ এবং শুষ্ক গরম হাওয়ার কারণে চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন- চোখে জ্বালা, চুলকানি, শুষ্কতা, লালভাব, অতিরিক্ত জল পড়া কিংবা অস্বস্তি। যে ভাবে গরমে শরীরে জল শূন্যতার ঝুঁকি বাড়ে, ঠিক তেমনই চোখের স্বাভাবিক আর্দ্রতার ভারসাম্যও নষ্ট হতে পারে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চোখের প্রাকৃতিক জল দ্রুত বাষ্পীভূত হয়। ফলে চোখের পৃষ্ঠে আর্দ্রতা কমে যায় এবং জ্বালা বা অস্বস্তি অনুভূত হয়। দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ঘরে থাকলেও এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। পোশাকি ভাষায় যাকে বলে ড্রাই আইজ়।