CM Suvendu Adhikari | তারাতলার মতো ঘটনা যেন আর না হয়, উদ্ধারকারীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী
শনিবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ অনেকে। তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় যাঁরা উদ্ধারকাজে যুক্ত ছিল, তাঁদের সকলেই ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সংবর্ধনাও দেন। তারাতলায় বিপর্যয়ের ঘটনা যেন আর না হয়। প্রশাসনকে এই ব্যাপারে সজাগ থাকার জন্য নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি, বিপর্যয়ের ঘটনায় যে কেন্দ্র-রাজ্য সমন্বয় দেখিয়ে উদ্ধারকাজ হয়েছে, আগামী দিনে সেই ভাবেই কাজ করার বার্তা দিলেন তিনি। দেখুন বিশেষ ভিডিয়ো।