প্রতারণার অভিযোগ বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

প্রতারণার অভিযোগ বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে

Spread the love

অভিযোগ, ২০২১-এর মে-জুন মাসে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির তৎকালীন সভাপতি সমিত গ্যাংটকে যৌথ ভাবে হোটেল ব্যবসা করার প্রস্তাব দেন মিতা ঘোষকে। ব্যবসায় অংশীদার হওয়ার জন্য ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করার কথাও বলা হয়। মিতার পরিবারের অভিযোগ, সেই মতো জমি বিক্রি করে ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে মোট ৩০ লক্ষ টাকা দেওয়া হয় সমিতকে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও ব্যবসার কোনও লভ্যাংশ মেলেনি। মিতা বারবার ব্যবসার হিসেব ও লাভের অংশ চাইলেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *