সব তৃণমূলকে দলে নয়, সিদ্ধান্ত জেলা কংগ্রেসের
সুমন ঘোষ, খড়্গপুর
নির্বাচনের ফল ঘোষণার প্রায় এক মাস পরে পর্যালোচনা-বৈঠকে বসলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। মেদিনীপুর জেলা কার্যালয়ে রবিবারের সেই বৈঠকের নির্যাস, মেরুকরণের ফলে ভোট হয়েছিল দ্বিমুখী। তাই কংগ্রেসও তার নিজের ভোট পায়নি। তবে, নির্বাচনে সমন্বয়ের অভাব ও অর্থ নয়ছয়ের অভিযোগও উঠল। এ দিনই ভেঙে দেওয়া হলো কংগ্রেসের জেলা কমিটি। সভাপতি দেবাশিস ঘোষ বলেন, ‘যত দ্রুত সম্ভব নতুন জেলা কমিটি তৈরি করা হবে।’