এই সময়, বর্ধমান: গত ৪৮ বছর ধরে বর্ধমান জেলায় স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিয়েছে শহিদ শিবশঙ্কর সেবা সমিতি। জেলার বহু মানুষকে আর্থিক সাহায্য ছাড়াও স্বেচ্ছাশ্রমে এই প্রতিষ্ঠান এখন মহীরুহে পরিণত হয়েছে। মঙ্গলবার কাজী নজরুল ইসলামের জন্মদিনে সেই সংস্থায় এসে প্রাক্তন প্রধান শিক্ষক দুর্গাদাস চট্টোপাধ্যায় তাঁর সারা জীবনের সঞ্জয় ৪০ লক্ষ টাকার চেক তুলে দেন। […]