জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশীতে বরিয়ান যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ তুলা রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ সকাল ৭টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী তিথি।
আজ বরিয়ান যোগ ও পরিঘ যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে চিত্রা নক্ষত্র ও স্বাতী নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হলো শ্রীবিষ্ণুর দিন। আজ ভোর ৪টে ৫২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৬ মিনিটে সূর্যাস্ত হবে। নারায়ণের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।