গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
বাদুড়িয়ায় পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পরে এ বার গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা। গোবরডাঙার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে বলে জানিয়েছে পুলিশ। অজিত সাহার সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে তাঁর ভাই সুজিত সাহাকেও। তাঁদের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই বাড়ি থেকে নগদ প্রায় ২৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গুলি।