বিজেপির দুই পক্ষের সংঘর্ষ উত্তপ্ত বারাসাত
স্থানীয় সূত্রে খবর, হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে আদি ও নব্য বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পুলিশের সামনেই চলে মারামারি। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।