MCFC vs EBFC Live: লিগ শীর্ষে যাওয়ার লড়াই, কড়া চ্যালেঞ্জের মুখে ইস্টবেঙ্গল
ফিরছেন মিগুয়েল
স্বস্তির খবর ইস্টবেঙ্গল শিবিরে। সাসপেন্ড থাকার পরে এই ম্যাচে ইস্টবেঙ্গল দলে ফিরছেন তারকা মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা।
ইস্টবেঙ্গল এবং মুম্বই সিটি এফসির বর্তমান ফর্ম
গত ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে ৩-০ গোলে সহজ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। অন্য দিকে নিজেদের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি গোলশূন্য ড্র করেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।
ISL Point Table: কোন দলের কী অবস্থা?
ইস্টবেঙ্গল ৯ ম্যাচ খেলে পাঁচটায় জিতেছে। ড্র করেছে তিনটি ম্যাচে। ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। অন্য দিকে মুম্বই সিটি এফসি রয়েছে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট তাদের। এই ম্যাচে জিতলে পয়েন্ট তালিকায় প্রথম চারে উঠে আসবে ইস্টবেঙ্গল।
কোথায় ও কখন হবে ম্যাচ?
ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। মুম্বই ফুটবল এরিনা স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ।
মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মুম্বই সিটি এফসি
ISL-এ দশম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। যে জিতবে তারাই অনেকটা এগিয়ে যাবে ISL জয়ের লড়াইয়ে।