কালনায় মদের দোকানে হানা দুষ্কৃতীদের - 24 Ghanta Bangla News
Home

কালনায় মদের দোকানে হানা দুষ্কৃতীদের

Spread the love

এই সময়, কালনা: দু’জনের মাথায় হেলমেট। একজনের মুখে মাস্ক। মদের দোকানে ঢুকে কর্মচারীকে গান পয়েন্টে রেখে ক্যাশবাক্স লুট করে মোটরবাইকে চড়ে গেল তিন যুবক!

মঙ্গলবার কালনা শহর লাগোয়া কোয়ালডাঙা এমনই দুঃসাহসিক ডাকাতি হয়। দোকান লুট করার পুরো ছবি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আতঙ্কে এলাকার লোক। এই দোকানে বহিরাগত লোকজনের মদ কিনে রাস্তার বসে তা খাওয়া নিয়েও সরব হয়েছেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *