পঞ্চপ্রয়াগ থেকে লাহুল-স্পিতি: ‘হিমালয়ের মাঝে’ বই পর্যালোচনা - 24 Ghanta Bangla News
Home

পঞ্চপ্রয়াগ থেকে লাহুল-স্পিতি: ‘হিমালয়ের মাঝে’ বই পর্যালোচনা

Spread the love

বই এর নাম – হিমালয়ের মাঝে

লেখক – শেষাদ্রি শেখর ভট্টাচার্য

প্রকাশনা সংস্থা – সিমিকা পাবলিশার্স

মূল্য – ৩০০ টাকা

গিরিমঙ্গল

হিমালয়কে নানা রূপে দেখার আগ্রহে মানুষ বারবার ছুটে যায় তার বিভিন্ন কোণে। সঞ্চিত হয় অমলিন স্মৃতি, সৃষ্টি হয় জগতকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি। সেই নতুন উপলব্ধির কথাই এই বইয়ের দু’টি ভ্রমণ কাহিনিতে তুলে এনেছেন লেখক। প্রথমটি গাড়োয়াল হিমালয়ের সাতটি দেবক্ষেত্রের স্থান-কাল-মাহাত্ম্য ও অলকানন্দার বুকে বিভিন্ন উচ্চতায় পাঁচটি নদীর মিলনে সৃষ্ট পঞ্চপ্রয়াগের প্রেক্ষাপটে রচিত। দ্বিতীয় কাহিনিতে এসেছে হিমাচল-প্রদেশের সিমলা, কিন্নর এবং লাহুল-স্পিতি জেলার স্থানগুলিতে ভ্রমণের প্রেক্ষাপটে লেখা কাহিনি। শ্যামল ও রুক্ষ পাহাড়ের সৌন্দর্য, নীলাভ ও শ্বেতবর্ণের নদীগুলির প্রাণচঞ্চল গতি, অসংখ্য মঠ-গুম্ফার বর্ণময় উপস্থিতি এই ভ্রমণকথার সম্পদ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *