মাঝ-আকাশে ২ মার্কিন যুদ্ধবিমানের ভয়াবহ সংঘর্ষ, তারপর? - 24 Ghanta Bangla News
Home

মাঝ-আকাশে ২ মার্কিন যুদ্ধবিমানের ভয়াবহ সংঘর্ষ, তারপর?

Spread the love

ওয়াশিংটন: আকাশে চলছিল রুদ্ধশ্বাস কসরত। নিচে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু চোখের পলকেই ছন্দপতন! মাঝ-আকাশে একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা খেল মার্কিন নৌবাহিনীর দু’টি অত্যাধুনিক ফাইটার …

ওয়াশিংটন: আকাশে চলছিল রুদ্ধশ্বাস কসরত। নিচে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু চোখের পলকেই ছন্দপতন! মাঝ-আকাশে একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা খেল মার্কিন নৌবাহিনীর দু’টি অত্যাধুনিক ফাইটার জেট। মুহূর্তের মধ্যে আগুনের গোলা হয়ে মাটিতে আছড়ে পড়ল কোটি কোটি টাকার যুদ্ধবিমান। যদিও হলিউডি থ্রিলারকেও হার মানানো কায়দায় শেষ মুহূর্তে ‘ইজেক্ট’ করে প্রাণে বাঁচলেন চার ক্রু মেম্বার। আমেরিকার আইডাহোয় (Idaho) এই হাড়হিম করা দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। (EA-18G Growler mid-air collision Idaho)

আইডাহোর বোয়সি থেকে প্রায় ৫০ মাইল দূরে অবস্থিত মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস। সেখানেই আয়োজিত হয়েছিল বিখ্যাত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ (Gunfighter Skies Air Show)।

কীভাবে ক্র্যাশ: বেস থেকে প্রায় দু’মাইল দূরে ফর্মেশন ফ্লাইংয়ের কসরত দেখাচ্ছিল মার্কিন নৌবাহিনীর দু’টি ‘ইএ-১৮জি গ্রাউলার’ (EA-18G Growler) ফাইটার জেট। অত্যন্ত কাছাকাছি উড়তে গিয়েই আচমকা মাঝ-আকাশে ধাক্কা লাগে দুটির।

ভাইরাল ভিডিয়োয় শিউরে ওঠা দৃশ্য

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ধাক্কা লাগার মুহূর্তেই বিমানের গা থেকে আগুনের ফুলকি ছিটকে বেরোতে শুরু করে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল গতিতে মাটির দিকে ধেয়ে আসে জেট দুটি। বেসের ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে ওঠে। তবে মাটিতে আছড়ে পড়ে চুরমার হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে আকাশে চার-চারটি প্যারাসুট ফুটতে দেখা যায়। ককপিট থেকে শূন্যে ইজেক্ট করে এ যাত্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন পাইলটরা।

তদন্তে মার্কিন সেনা, লকডাউন বেস

এই ভয়াবহ দুর্ঘটনার পরপরই গোটা মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস সাময়িকভাবে লকডাউন করে দেওয়া হয়। সাইরেন বাজিয়ে ছুটে যায় আপৎকালীন উদ্ধারকারী দল। ঠিক কী কারণে এই যান্ত্রিক বা মানবিক ত্রুটি ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কড়া তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন সেনার শীর্ষ নেতৃত্ব।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *