Kolkata Metro: এবার মাত্র ২ মিনিট ৩০ সেকেন্ড পরপরই ছুটলে মেট্রো? এমন বদল আনল মেট্রো | Kolkata Metro may run train in 2.30 minutes difference as system changed - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: এবার মাত্র ২ মিনিট ৩০ সেকেন্ড পরপরই ছুটলে মেট্রো? এমন বদল আনল মেট্রো | Kolkata Metro may run train in 2.30 minutes difference as system changed

Spread the love

কলকাতা: চার দশক পর অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানো হয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে। প্রায় তিন বছর ধরে চলছিল সেই কাজ। কাজ শেষ হওয়ার পর মেট্রো রেকের গতি বাড়বে বলে জানা যাচ্ছে। পাশাপাশি, কমবে বিদ্যুতের ব্যবহার। বছরে ১ কোটি টাকার মতো খরচ কমবে বলে মেট্রো সূত্রে খবর।

এই বদলের পর মাত্র আড়াই মিনিটের ব্যবধানে ট্রেন চালানো সম্ভব বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। উত্তর-দক্ষিণ লাইন বা ব্লু লাইনে বর্তমানে সবথেকে কম পাঁচ মিনিটের ব্যবধানে মেট্রো চলে। অ্যালুমিনিয়ামের থার্ড রেল হয়ে যাওয়ায় সেই ব্যবধান কমানোই এখন মেট্রোরেলের কাছে অন্যতম বড় লক্ষ্য। ইস্পাতের বদলে অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানো হয়েছে।

মেট্রোর কর্তারা জানাচ্ছেন, ট্রেনের ব্যবধান আড়াই মিনিটে নামিয়ে আনতে হলে সিগন্যালিং ব্যবস্থাতেও বদল আনতে হবে। আধুনিক স্বয়ংক্রিয় কমিউনিকেশন বেস্‌ড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) চালু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির প্রাথমিক ধাপ হিসেবে মেট্রোর থার্ড রেল বদলের কাজ করা হয়েছে।

বিদেশের কতিপয় শহরেই এই ধরনের অ্যালুমিনিয়াম কভার করা থার্ড রেল বসানো রয়েছে। সিঙ্গাপুর, লন্ডন, মস্কো, ইস্তানবুল, বার্লিন শহরের মেট্রো থেকে শিক্ষা নিয়ে এই পরিবর্তন আনা হল বলে কলকাতা মেট্রোর কর্তারা জানিয়েছেন। দেশগুলিতে শুরুর দিকে ইস্পাতের থার্ড রেল ব্যবহার করা হত। কিন্তু তারপরে অ্যালুমিনিয়ামের কার্যকারিতা বুঝে পারেন সেই সব দেশের প্রশাসনের কর্তারা। তখনই ইস্পাত বদলে অ্যালুমিনিয়ামের করা হয়।

ইস্পাতের তুলনায় অ্যালুমিনিয়াম উত্তম পরিবাহী। অ্যালুমিনিয়ামের থার্ড রেলে বিদ্যুতের অপচয় ইস্পাতের তুলনায় অনেক কম। অত্যাধিক রোধের কারণে বিদ্যুৎ পরিবহণের সময়ে ইস্পাতের থার্ড রেল গরমে খুব বেশি গরম হয়। এই তাপমাত্রা বৃদ্ধি একটানা বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে আরও রোধ বাড়িয়ে বেশি বাধার সৃষ্টি করে। এর ফলে ইস্পাতের থার্ড রেল থেকে
প্রায়ই স্ফুলিঙ্গ সৃষ্টি হওয়ার ঘটনা ঘটে। ট্রেনের বৈদ্যুতিক মোটরে তড়িৎ প্রবাহ অনিয়মিত হয়ে পড়ে। এর ফলে মেট্রো চলাচলে ব্যাঘাত ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *