চুঁচুড়া : চুঁচুড়া বিধানসভায় দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি? গত কয়েকদিন ধরে একাধিক নাম নিয়ে চর্চা চলছিল। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল প্রার্থী। তবে, বুধবারই চুঁচুড়া বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দীর্ঘদিনের কর্মী ও চুঁচুড়ার ভূমিপুত্র সুবীর নাগকে টিকিট দেওয়া হয়েছে। সুবীর নাগের নাম ঘোষণার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু। […]