Andhra Pradesh Accident : অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরির সংঘর্ষে ঝলসে মৃত্যু ১২ জনের - 24 Ghanta Bangla News
Home

Andhra Pradesh Accident : অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরির সংঘর্ষে ঝলসে মৃত্যু ১২ জনের

Spread the love

Andhra Pradesh Accident : অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরির সংঘর্ষে ঝলসে মৃত্যু ১২ জনের

মার্কাপুরম : অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ১২ জনের। জানা গিয়েছে, আজ ভোরবেলা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই গোটা বাস দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। পুলিশ জানিয়েছে, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০জন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কীভাবে ঘটল এই ঘটনা, সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

ভোরবেলা। ঘড়িতে তখন ৬টা বাজে। জানা গিয়েছে, বাসটি নির্মল থেকে নেলোরে যাচ্ছিল। ঠিক সেইসময় অপর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। তারপরই বাসটিতে আগুন ধরে যায়। প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল, ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নাগরাজু জানান, প্রায় ৮ জন যাত্রী জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১৮ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে ১২-তে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *