India Buying LPG: মাঝ সমুদ্রেই বিরাট বড় ডিল! যুদ্ধের মাঝে ইরানের থেকে LPG কিনল ভারত - 24 Ghanta Bangla News
Home

India Buying LPG: মাঝ সমুদ্রেই বিরাট বড় ডিল! যুদ্ধের মাঝে ইরানের থেকে LPG কিনল ভারত

India Buying LPG: মাঝ সমুদ্রেই বিরাট বড় ডিল! যুদ্ধের মাঝে ইরানের থেকে LPG কিনল ভারত

নয়া দিল্লি: যুদ্ধ কবে থামবে, কেউ বলতে পারছে না। এদিকে এলপিজি সঙ্কট (LPG Crisis) বাড়ছে ক্রমাগত। যুদ্ধ আবহেই এবার ভারতের বড় সিদ্ধান্ত। ইরান থেকে এলপিজি কেনা শুরু করল ভারত। কবে এই এলপিজি ভারতে এসে পৌঁছবে?

জানা গিয়েছে, ইরানের এলপিজি নিয়ে ভারতীয় উপকূলের দিকে এগিয়ে আসছে ট্যাংকার আরোরা। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই ম্যাঙ্গালোর পোর্টে পৌঁছাবে এই জাহাজ।

আমেরিকার চাপে ২০১৯ সালের পর থেকে ইরানের কাছ থেকে এলপিজি কেনেনি ভারত। যুদ্ধ পরিস্থিতিতে  নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া, ইরানের মতো দেশ থেকে তেল এবং এলপিজি কেনার ক্ষেত্রে ছাড় দিয়েছে আমেরিকা। তারপরই ভারতের এই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই জাহাজ যাচ্ছিল চিনের দিকে। সমুদ্রে ভাসমান এলপিজি বাহী এই জাহাজ মাঝপথে ভারতের দিকে আনার সমঝোতা করা হয়।  সূত্রের খবর, ভারতীয় টাকায় কেনা হয়েছে এই এলপিজি।

এদিকে, ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, হরমুজ প্রণালীতে নির্দিষ্ট কিছু জাহাজ চলাচলে ছাড় দিয়েছে ইরান।
মূলত চিন, রাশিয়া, ভারত, ইরাক এবং পাকিস্তানকে ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাশিয়া থেকেও ভারতে তেল আসছে। গত ৬ মার্চ ওয়াশিংটন ৩০ দিনের জন্য দিল্লিকে ছাড়পত্র দেয় রাশিয়ার তেল কেনার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, তারপরই ভারত আনুমানিক ৬০ মিলিয়ন ব্যারেল তেল কিনেছে রাশিয়া থেকে। আগামী এপ্রিল মাসেই এই তেল ভারতে এসে পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *