Ram Navami at CU: পাহারায় কেন্দ্রীয় বাহিনী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরেই শুরু রামের পুজো - 24 Ghanta Bangla News
Home

Ram Navami at CU: পাহারায় কেন্দ্রীয় বাহিনী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরেই শুরু রামের পুজো

Ram Navami at CU: পাহারায় কেন্দ্রীয় বাহিনী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরেই শুরু রামের পুজো

কলকাতা: বছর দুয়েক আগে রামনবমীর পুজো নিয়ে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবছর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালিত হলেও, কলকাতা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবছর ক্যাম্পাসের ভিতরেই রামনবমী পালনের জন্য অনুমতি চেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ABVP সমর্থকরা। কিন্তু তাতে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ক্যাম্পাসের ভিতরে মিছিল করারও অনুমতি চেয়েছিলেন ABVP সমর্থিত ছাত্রছাত্রীরা। অনুমতি মেলেনি তাতেও। এই নিয়ে এদিন সকাল থেকেই ক্যাম্পাসের মধ্যে চাপানউতোর তৈরি হয়।

বেলা গড়াতে দেখা যায়, ক্যাম্পাসের গেটের বাইরে রামের মূর্তি এনে বসায় উদ্যোক্তারা।  অনুমতি না মেলায় শেষমেশ ক্যাম্পাসের বাইরেই  শুরু হয় পুজো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কেবল সরস্বতী পুজোই হতে পারে। অন্য কোনও পুজো নয়।” এক উদ্যোক্তা ছাত্রের বক্তব্য, “যদি ক্যাম্পাসের ভিতরে ইফতার পালিত হতে পারে, তাহলে রামনবমীও পালিত হতে পারত। তবে আমরা বাইরেই পুজোটা করছি।”

উল্লেখ্য, ঠিক ২ বছর আগে রামনবমীর পুজো ঘিরে উত্তাল হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হাসপাতালে রক্তারক্তিকাণ্ড ঘটে। এমনকি ধস্তাধস্তিতে আহত হন উপাচার্যও। বছর দুয়েক আগে যাদবপুরের এই অশান্তি হয়। রক্তারক্তি হয়। উপাচার্য পর্যন্ত আহত হয়। গতবছর থেকে নির্বিঘ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *