সময়মতো সিজিও-তে সুজিত! হাই কোর্টের ডেডলাইন মেনে ইডি জেরা দমকলমন্ত্রীকে - 24 Ghanta Bangla News
Home

সময়মতো সিজিও-তে সুজিত! হাই কোর্টের ডেডলাইন মেনে ইডি জেরা দমকলমন্ত্রীকে

Spread the love

কলকাতা: ভোটের ব্যস্ততা মিটতেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন বিধাননগরের তৃণমূল …

কলকাতা: ভোটের ব্যস্ততা মিটতেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময় মেনেই এদিন তদন্তকারীদের মুখোমুখি হলেন তিনি।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে একাধিকবার সুজিত বসুকে তলব করেছিল ইডি। কিন্তু ভোটের প্রচার ও সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণ দর্শিয়ে প্রতিবারই হাজিরা এড়িয়েছিলেন তিনি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্দেশ দেয়, ১ মে সকাল সাড়ে ১০টায় তাঁকে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ মান্য করেই এদিন পুত্র সমুদ্র এবং আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও-তে পৌঁছন মন্ত্রী।

তদন্তকারীদের আতসকাঁচের নিচে

সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে এদিন সুজিত বসুর থেকে বেশ কিছু তথ্য জানতে চাইতে পারেন তদন্তকারীরা। এর আগে মন্ত্রীর বাড়ি, অফিস এমনকি পরিবারের মালিকানাধীন ধাবাতেও তল্লাশি চালিয়েছে ইডি। সুজিতের পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করা হয়েছে। এদিন সিজিও-তে ঢোকার সময় সুজিত জানান, কোনও অতিরিক্ত নথি চাওয়া না হলেও তিনি আদালতের নির্দেশনামার প্রতিলিপি সঙ্গে এনেছেন।

রাজনৈতিক অবস্থান

তলব প্রসঙ্গে সুজিত বসুর দাবি, সিবিআই এই মামলায় যে চার্জশিট জমা দিয়েছে, তাতে তাঁর নাম নেই। তা সত্ত্বেও কেন তাঁকে বারবার নোটিস পাঠানো হচ্ছে, সে বিষয়ে তিনি অন্ধকারে। এর আগে সুজিত অভিযোগ করেছিলেন, ভোটের আগে তাঁকে হেনস্থা করার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে। তবে এদিনের হাজিরা নিয়ে তিনি কেবল বলেন, “কোর্টের যে অর্ডার আছে, সেটা নিয়ে এসেছি।”

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *