West Bengal Election 2026 Live: হটস্পট ভবানীপুর! শুভেন্দুর নেতৃত্বে রামনবমীর বিশাল মিছিল, মমতার হয়ে ভোট প্রচারে ববি হাকিম - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 Live: হটস্পট ভবানীপুর! শুভেন্দুর নেতৃত্বে রামনবমীর বিশাল মিছিল, মমতার হয়ে ভোট প্রচারে ববি হাকিম

Spread the love

West Bengal Election 2026 Live: হটস্পট ভবানীপুর! শুভেন্দুর নেতৃত্বে রামনবমীর বিশাল মিছিল, মমতার হয়ে ভোট প্রচারে ববি হাকিম

Live Assembly Election 2026 News: বৃহস্পতিবার রাম-নবমী। সেই উপলক্ষ্যে শহরজুড়ে র‌্যালি অব্যাহত। বেলা ১১ টা থেকে শুরু রয়েছে পরপর মিছিল। মূলত, এই মিছিলগুলি হবে রামনবমীর জন্য। বেলা ১২ টায় হেস্টিংসে বড় মিছিল বেরতে পারে। সেই সময় যান চলাচলে সাময়িক বিঘ্ন থাকছে। দুপুর আড়াইটে থেকে মিছিল বের হবে বেহালা চৌরাস্তা থেকে। একই সময়ে বাগবাজার থেকেও মিছিল বেরবে। অপরদিকে, বিকেল চারটের সময় বন্ডেল ব্রিজ থেকে মিছিল বেরনোর কথা রয়েছে।

অপরদিকে, ভবানীপুরে রামনবমী উপলক্ষ্যে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর, রামনবমীর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন রাখছে লালবাজার। প্রতিটি ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসারের নজরদারিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সহ সমস্ত পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মিছিলের আগে ও পরে পুলিশ কর্মীরা থাকবেন। প্রতিটি মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসারের নেতৃত্ব পুলিশ বাহিনী থাকবে।

একইসঙ্গে ভোটের প্রচারে বেরিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যজুড়ে তৃণমূলের হয়ে প্রচার করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *