প্রসবের পর যন্ত্রণা সইতে না পেরে নার্সিংহোমের জানালা থেকে ঝাঁপ, মৃত্যু প্রসূতির - 24 Ghanta Bangla News
Home

প্রসবের পর যন্ত্রণা সইতে না পেরে নার্সিংহোমের জানালা থেকে ঝাঁপ, মৃত্যু প্রসূতির

Spread the love

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এক প্রসূতি নার্সিংহোমের দ্বিতল থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। নিহতের নাম মামণি মোহন্ত দে (২৬)। স্থানীয়রা জানিয়েছেন, প্রসূতি মাত্র কয়েক দিন আগে পুত্রসন্তান প্রসব করেছেন। তবে প্রসবের পর থেকেই পেট, পিঠ ও বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার সকলের নজর এড়িয়ে, নার্সিংহোমের দ্বিতল তলার ব্যালকনিতে চলে যান তিনি এবং সেখান থেকে ঝাঁপ দেন।

আরও পড়ুন: রেললাইনের ধারে উদ্ধার বিজেপি নেতার ছেলের দেহ, খুনের অভিযোগ পরিবারের

পরিবার সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শেষে ময়নাতদন্ত করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে।

নিহতের স্বামী বলরাম দে অভিযোগ করেছেন, ঘরে ও বাইরে আয়া ও নার্স থাকা সত্ত্বেও কীভাবে তাঁর স্ত্রী এমনভাবে বাইরে গিয়ে ঝাঁপ দিতে পারলেন? ব্যালকনির দরজা খোলা ছিল। ঝাঁপের পরও কর্তৃপক্ষ নীচে দ্রুত নামতে পারেনি। তাঁর দাবি, নিরাপত্তা ও নজরদারির অভাবেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নার্সিংহোম কর্তৃপক্ষ এখনও এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে স্থানীয়দের মধ্যে এই ঘটনায় নার্সিংহোমের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা শুরু হয়েছে। গঙ্গারামপুরের এই ঘটনা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও নজরদারি কতটা কার্যকর, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *