দুর্গোৎসবের আনন্দ শেষে প্রতিমা নিরঞ্জনের দিনেই একাধিক জায়গায় নামল শোকের ছায়া। রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিমা বিসর্জনের সময় ঘটে গেল একাধিক মর্মান্তিক দুর্ঘটনা। কোথাও গঙ্গার স্রোতে তলিয়ে গেলেন দুই যুবক, কোথাও আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মাইকম্যানের। হুগলি, হাওড়া ও বর্ধমান, তিন জেলায় একের পর এক এই ঘটনাগুলি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গোৎসবের আনন্দময় […]