Maha Shivratri 2025: মাটি নাকি পাথর কোন শিব লিঙ্গের পুজো করলে পূরণ হবে মনের সুপ্ত বাসনা? – Bengali News | Clay or stone, which Shiva lingam worship will fulfill the latent desire of the mind
শিব পুরাণ অনুযায়ী কোনও নদী, পুকুরের ধারে, পর্বত বা জঙ্গলে, শিবালয়ে বা অন্য কোনও পবিত্র স্থানে পার্থিব লিঙ্গের পুজো করা উচিত। পবিত্র স্থানের মাটি দিয়েই শিবলিঙ্গ নির্মাণ করা উচিত। পুরাণ অনুযায়ী ব্রাহ্মণদের সাদা মাটি, ক্ষত্রিয়দের লাল মাটি, বৈশ্যদের হলুদ মাটি এবং শূদ্রদের কালো মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করা উচিত। পবিত্র স্থানের মাটিতে গঙ্গাজল ছিটিয়ে তারপর সেই মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করতে হবে।