Suvendu Adhikari: ‘আমি রাজ্যের নেতা’, হঠাৎ কেন বললেন শুভেন্দু? – Bengali News | ‘I am state leader’, says leader of opposition of West Bengal assembly Suvendu Adhikari
কলকাতা: তিনি বিধানসভার বিরোধী দলনেতা। বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে লাগাতার সরব হচ্ছেন। সেই শুভেন্দু অধিকারী বললেন, তিনি রাজ্যের নেতা। কিন্তু, হঠাৎ কেন একথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা?
কাঁকুড়গাছির মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করছিলেন শুভেন্দু। সেইসময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আগামিকাল ভারত পাকিস্তানের প্রাক্তনীদের ক্রিকেট ম্যাচ রয়েছে। পহেলগাঁওকাণ্ডের পর কি তাহলে দেশপ্রেমের চেয়ে খেলার প্রেম বেশি? এই নিয়ে প্রশ্নের জবাবেই তিনি বলেন, “আমি রাজ্যের নেতা। আমার গণ্ডি রাজ্যের মধ্যে। যাঁর ন্যাশনাল লিডার, তাঁরা এই নিয়ে বলবেন।”
এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধেও বিভিন্ন ইস্যুতে সরব হন তিনি। ভাইয়ের খুন নিয়ে বিশ্বজিৎ সরকার যেভাবে বিচারের জন্য লড়াই করেছেন, তার প্রশংসা করলেন। শুভেন্দু বলেন, বিশ্বজিৎ সরকার নিজের দমে লড়েছেন। বিশ্বজিতের লড়াইয়ের ফলে সিবিআই নড়ে চড়ে বসেছে।
বিহারে হাসপাতালে ঢুকে মেডিক্যাল প্যারোলে থাকা গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় অভিযুক্তরা বাংলা থেকে ধরা পড়া নিয়েও সরব হন শুভেন্দু। বলেন, দুষ্কৃতী, গুন্ডাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলা।
