ক্রিকেট মাঠে নানারকমের সেলিব্রেশনই দেখা যায়। এর মধ্যে যেমন ঠান্ডা চাহনিও থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠির সেলিব্রেশন ঘিরে। উইকেট নিয়ে নোটবুক সেলিব্রেশন করেন। শুরুতে সতর্কবার্তা, জরিমানাতেও কাজ হয়নি। তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিতও করা হয়। আবার কিছু মজার সেলিব্রেশনও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এমনই […]