পানীয় অর্ডার করে আরশোলা পেলেন শ্বেতা?
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। ‘কসৌটি জিন্দেগি কে’-খ্যাত শ্বেতা তিওয়ারি বেশ কিছু কারণে অনেকদিন ধরেই রয়েছেন চর্চায়। সম্প্রতি, স্বামী রাজা চৌধুরীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন তিনি। এ বার আরও একটি বড় সমস্যায় শ্বেতা। অনলাইনে ঠান্ডা পানীয় অর্ডার করে শেষে কি না মিলল আরশোলা? সোশ্যাল মিডিয়ায় শ্বেতা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তাঁর বাড়িতে ঘুরে বেরাচ্ছে আরশোলা।