Jalpaiguri News: সংসদে গেলে তুলে ধরবেন নদী ভাঙনের কথা, এলাকাবাসীকে আশ্বাস বামেদের তরুণ মুখ দেবরাজের - Bengali News | Debaraj Barman, the young face of the Left, will bring up the issue of river erosion in Parliament said in Campaign Lok Sabha election 2024 - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri News: সংসদে গেলে তুলে ধরবেন নদী ভাঙনের কথা, এলাকাবাসীকে আশ্বাস বামেদের তরুণ মুখ দেবরাজের – Bengali News | Debaraj Barman, the young face of the Left, will bring up the issue of river erosion in Parliament said in Campaign Lok Sabha election 2024

Spread the love

জলপাইগুড়ি: জমজমাট ভোটের প্রচার চলছে রবিবারে। জেলায়-জেলায় ময়দানে নেমে গিয়েছেন প্রার্থীরা। জলপাইগুড়ি লোকসভার সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মণ নেমেছেন প্রচারে। এ দিন তিনি ধূপগুড়ি মহকুমার ৭ ও ১১ নম্বর ওয়ার্ডে শুরু করলেন প্রচার।

আজ দেবরাজবাবুকে দেখা গেল এলাকার বাড়ির-বাড়ি যেতে। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পথ চলতি বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে। এ দিকে, সিপিএম প্রার্থীকে সামনে পেয়ে তাঁদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন ধূপগুড়ির এই দুই ওয়ার্ডের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা দেবরাজবাবুকে জানান, এলাকায় নদী ভাঙনের সমস্যা দীর্ঘদিনের। যেহেতুন এখানে নির্বাচিত পৌরবোর্ড নেই। সেই কারণে পৌর পরিষেবা থেকে কার্যত বঞ্চিত হচ্ছেন তাঁরা। আজ প্রার্থীর সঙ্গে তাঁদের প্রচারে অংশ নেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মমতা রায় ও সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সভাপতি প্রান গোপাল ভাওয়াল, যুব নেতা বিলব্রত ঘোষ সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ।

দেবরাজ বর্মণ বলেন, “ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে সরকারি নিয়ন্ত্রণে ক্রয়-বিক্রয় চালু করা, এলাকায় বহুমুখী হিমঘর স্থাপনের উদ্যোগ নেব, নদী ভাঙনের সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া নেব। আমি আশাবাদী জিতব। সংসদে এখানকার মানুষের সমস্যার কথা তুলে ধরব।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *