অবশেষে দিল্লির বুকে ‘ইন্ডিয়া’ জোটের মহাসমাবেশ! তৈরি হচ্ছে রামলীলা ময়দান – Bengali News | India alliance to hold save democracy rally on march 31 against kejriwal s arrest
নয়া দিল্লি: অবশেষে রাজধানীর বুকে এক বিশাল সমাবেশ করতে চলেছে বিরোধী দলগুলির জোট, ‘ইন্ডিয়া’। গত বছর জুলাইয়ে এই জোট গঠন করা হয়েছিল। কিন্তু, চলতি বছরের শুরু থেকে জোটের অবক্ষয় শুরু হয়েছিল। জোট, ঐক্যবদ্ধভাবে কোনও রাজনৈতিক কর্মসূচি কেন করছে না, রাজনৈতিক মহলে সেই প্রশ্ন বারংবার উঠেছে। অবশেষে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারি, তা ঘটাল। ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে এই বিশাল সমাবেশ করবে ইন্ডিয়া জোট। রবিবার, দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই এই সমাবেশের কথা জানিয়েছেন। সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘গণতন্ত্র বাঁচাও’ সমাবেশ। গত বৃহস্পতিবার রাতে, আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্রমশ সুর তড়াচ্ছে বিরোধীরা। তারই মধ্যে এই সমাবেশের কথা ঘোষণা করা হল।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।