করোনা মোকাবিলায় নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে মমতা, আবার কি হতে পারে লকডাউন? - 24 Ghanta Bangla News
Home

করোনা মোকাবিলায় নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে মমতা, আবার কি হতে পারে লকডাউন?

Spread the love

দেশে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমসহ তাবড় স্বাস্থ্যকর্তারা। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, সংক্রমণ বাড়লে প্রস্তুত আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা।

এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, করোনা আবার হচ্ছে। যদিও দেশের জনসংখ্যার তুলনায় তা নগন্য। তবুও আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা কোমর্বিডিটিতে আক্রন্ত তারা চিকিৎসা করান। এখনই এটা প্যানডেমিক হওয়ার সম্ভাবনা নেই বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বলে আমার কাছে খবর আছে। তবে আক্রান্তদের জন্য যা যা প্রয়োজন তা হাসপাতালগুলিতে মজুত আছে। যাদের প্রয়োজন হবে তারা সরকারি হাসপাতালে এলে সব রকম সাহায্য পাবেন।

বলে রাখি, গত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বে করোনা সংক্রমণ ফের বাড়ছে। বাদ নেই ভারতও। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করেছে। যার জেরে বিভিন্ন সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এবার করোনা রুখতে উদ্যোগী হল রাজ্য সরকারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *