হো চি মিন সিটিকে হারিয়ে এএফসির অভিযান শুরু মশাল কন্যাদের
সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুসারে রবিবার রাতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুসারে রবিবার রাতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ভিয়েতনামের শক্তিশালী ফুটবল ক্লাব হো চি মিন সিটি ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মশাল কন্যারা। এদিন দলের হয়ে জোড়া গোল পান ফাজিলা ইয়াকপুত। অন্যদিকে, ভিয়েতনামের এই ফুটবল ক্লাবের হয়ে একটি মাত্র গোল পান দাউ নগুয়েন কুয়েন আন। এএফসির মঞ্চে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে সকলের।
এদিন ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল মশাল কন্যাদের। যারফলে গোলের মুখ খুলতে খুব একটা অসুবিধা হয়নি। লাল-হলুদের ঘন ঘন আক্রমণ সামলাতে গিয়েই পেনাল্টি দিয়ে বসেছিলেন প্রতিপক্ষের ফুটবলাররা। ২১ মিনিটের মাথায় সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বিদেশি তারকা ফাজিলা ইয়াকপুত। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর থেকেই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল মশাল কন্যারা। তারপর ৩৪ মিনিটের মাথায় তার পা থেকেই আসে দ্বিতীয় গোল। যারফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিল ভিয়েতনামের এই দল। বেশ কয়েকবার বাঁধা প্রাপ্ত হলেও ম্যাচের চতুর্থ কোয়ার্টারে গোল হজম করেছিল ইস্টবেঙ্গল। যদিও শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি।
FT | OFF TO A WINNING START IN THE GROUP STAGE ❤️💛
JAI HIND 🇮🇳
#JoyEastBengal #AWCL #MoshalGirlsInAsia https://t.co/HcOOYXCzNW
— East Bengal FC (@eastbengal_fc) November 1, 2026
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.