Uluberia: প্রেমিকা আর জামাইবাবুর প্ল্যানেই সবটা? গাছের আড়ালে যুবকের অবস্থা দেখে সকলে থ - Bengali News | 22 years old boy found Hanging near his home at uluberia - 24 Ghanta Bangla News
Home

Uluberia: প্রেমিকা আর জামাইবাবুর প্ল্যানেই সবটা? গাছের আড়ালে যুবকের অবস্থা দেখে সকলে থ – Bengali News | 22 years old boy found Hanging near his home at uluberia

Spread the love

জঙ্গল থেকে যুবকের দেহ উদ্ধার।Image Credit source: TV9 Bangla

হাওড়া: এক যুবককে খুনের অভিযোগ উঠল প্রেমিকা ও তাঁর জামাইবাবুর বিরুদ্ধে। উলুবেড়িয়ার জয়পুর থানা এলাকার ঘটনা। দু’দিন নিখোঁজ থাকার পর বছর বাইশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে শুক্রবার গ্রামের অদূরেই একটি জঙ্গল থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। গাছের আড়ালে ওই যুবকের এই অবস্থা দেখে তো সকলে হতবাক!

নিহতের পরিবারের দাবি, রাজাপুর থানা এলাকার ১৬ বছরের এক নাবালিকার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই যুবকের। প্রেমের সম্পর্কে জড়ায় তারা। নিহতের পরিবারের দাবি, গত সোমবার ওই নাবালিকার জামাইবাবু যুবকের বাড়িতে এসেছিলেন। তিনি জানিয়ে গিয়েছিলেন, খুব তাড়াতাড়ি বিয়েও দিয়ে দিতে চান শ্যালিকার।

নিহতের পরিবারের লোকজনের দাবি, বুধবার তাঁদের ছেলেকে ডেকে পাঠিয়েছিলেন জামাইবাবু। বাড়ি থেকে সেই যে বেরোন ওই যুবক, আর ফেরেননি। বহু জায়গায় তন্নতন্ন করে খুঁজলেও যুবককে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে জয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করেন বলেও জানান।

এরপর শুক্রবার সকালে দেহ উদ্ধার হয়। খালি গা, গাছের সঙ্গে ঝুলছিলেন তিনি। পরিবারের অভিযোগ, প্রেমিকা ও তার জামাইবাবু এই ঘটনার নেপথ্যে। তাদের যোগসাজশেই মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের বাড়ির ছেলেকে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযুক্ত নাবালিকা ও তার জামাইবাবুর খোঁজে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *