শনিবার সারা দিন দিল্লির বিস্তীর্ণ এলাকার দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা৷ আজ, রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি৷ তার আগে দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলনের জেরে দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীদের প্রচুর ক্ষতির মুখোমুখি হতে হয়েছে৷ সদর বাজার, চাঁদনি চক, কনটপ্লেস, করোলবাগ, সরোজিনী মার্কেট, খান মার্কেট, পালিকা বাজার–সহ দিল্লির বেশির ভাগ বাজারেই শনিবার ছিল পুরোপুরি ‘সন্নাটা’৷ […]