দিল্লির আন্দোলনে ব্যবসায় অন্তত ২০০০ কোটি ক্ষতির আশঙ্কা - 24 Ghanta Bangla News
Home

দিল্লির আন্দোলনে ব্যবসায় অন্তত ২০০০ কোটি ক্ষতির আশঙ্কা

Spread the love

শনিবার সারা দিন দিল্লির বিস্তীর্ণ এলাকার দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা৷ আজ, রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি৷ তার আগে দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলনের জেরে দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীদের প্রচুর ক্ষতির মুখোমুখি হতে হয়েছে৷ সদর বাজার, চাঁদনি চক, কনটপ্লেস, করোলবাগ, সরোজিনী মার্কেট, খান মার্কেট, পালিকা বাজার–সহ দিল্লির বেশির ভাগ বাজারেই শনিবার ছিল পুরোপুরি ‘সন্নাটা’৷ এই আবহে দিল্লির ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন ‘চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’র হিসেব অনুযায়ী, শনিবার দিল্লিতে এক দিনেই প্রায় ২,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সংগঠনের বক্তব্য, সামনেই নবরাত্রি ও রামলীলা উৎসব। উৎসবের ঠিক মুখে দিল্লির প্রধান বাজারগুলিতে লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল শনিবার। ব্যস্ততম এলাকাগুলিতে ব্যবসা পুরোপুরি থমকে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *