জামানত জব্দ ডেমোক্র্যাটিক তৃণমূল প্রার্থীর, ‘নাম-নিশান থাকবে না’, নন্দীগ্রামেই মিলে গেল শুভেন্দু-বচন!
সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ‘তৃণমূল ক্ষমতা হারানোর কয়েক মাসের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তার কারণ, ওই দলে সংগঠন বলে কিছু ছিল না। গোটা রাজ্যেই আমাদের সাংগঠনিক কাঠামো অটুট রয়েছে। নন্দীগ্রামে আমরা দ্বিগুণ ভোট বাড়িয়েছি। এটা অনেকটা আশার সঞ্চার করছে।’ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেন, ‘নন্দীগ্রামে বিরোধী বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তৃণমূল বলে কিছু থাকবে না। মুখ্যমন্ত্রীর কথাই সত্যি প্রমাণিত হলো। নন্দীগ্রামের মানুষ বিজেপি সরকারের উন্নয়নের সঙ্গী হয়েছে। এখানে বিরোধীরা কিছুই করতে পারবে না।’