Home Archives - Page 391 of 11563 - 24 Ghanta Bangla News
Home

আর্থিক দুর্নীতির অভিযোগে টাকি পুরসভায় তথ্য সংগ্রহে সিআইডি

এই সময়, টাকি: পুরসভায় আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে নামল সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) ১০ জন আধিকারিক শুক্রবার টাকি পুরসভায় এসে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেন। সূত্রের খবর, তদন্তের প্রথম পর্যায়ে পুরসভার বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ও তথ্য সংগ্রহের কাজ চলে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়কে। সকাল […]

Home

‘অস্কার ক্লেইন’ পদক কলকাতার অশোকের, প্রথম ভারতীয় হিসেবে পেলেন এই সম্মান

এই সময়: দেশের বিজ্ঞানী মহলে খুশির আমেজ। থিওরিটিক্যাল ফিজ়িক্সে অবদানের জন্য প্রথম ভারতীয় হিসেবে ‘অস্কার ক্লেইন’ পদক পেলেন পদার্থবিজ্ঞানী অশোক সেন। এর আগে এই পদক পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগসের মতো তাবড় বিজ্ঞানীরা। তাঁদের নামের সঙ্গেই এ বার জুড়ে গেল আদতে কলকাতার বাসিন্দা এবং প্রেসিডেন্সি কলেজের (বর্তমানে বিশ্ববিদ্যালয়) প্রাক্তনী অশোকের নাম। ১৯৮৮ থেকে সুইডেনের বিজ্ঞানী […]

Home

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টি

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে (Kolkata Weather)। ভারতীয় আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই ব্যবস্থা ঘূর্ণিঝড়ে পরিণত হলে… কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে (Kolkata Weather)। ভারতীয় আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই ব্যবস্থা ঘূর্ণিঝড়ে পরিণত হলে আগামী ২৮ অক্টোবর রাতে উত্তর […]

Home

আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে থাকবেন মুখ্যমন্ত্রী

ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, ঠাকুরবাড়ি পৌঁছনোর পরেই মতুয়া মাতৃসেনার মহিলারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানবেন। এর পর হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দিয়ে গোঁসাই সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সম্মেলন থেকে সিএএ–সহ মতুয়া এবং ঠাকুরবাড়ির উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেই মনে করছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তাঁর স্ত্রী তথা বাগদার বিধায়ক সোমা […]

Home

শুভেন্দু–আদিত্যনাথকে পাকিস্তান থেকে খুনের হুমকি, ছক কষছে জঙ্গি গোষ্ঠী?

এই সময়: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণে মারার হুমকি আসছে পাকিস্তান থেকে। এমনই দাবি করলেেন, আইনজীবী তথা বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। শুক্রবার তিনি দাবি করেন, পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাট্টির অনুগামী এবং কম্যান্ডো হুন্নান রানার ব্যক্তিগত নম্বর থেকে তাঁকে ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। পাঠানো হয়েছে নৃশংস কিছু ভিডিয়ো এবং […]

Home

ওয়ার্ড বাড়ল ১৪৪ থেকে ২০৯! কলকাতা পুরভোটের খসড়া ভোটার তালিকা ২৬ শে

কলকাতা: কলকাতা পুরসভার নির্বাচনের আগে সোমবার, ২৬ অক্টোবর প্রকাশিত হতে পারে খসড়া ভোটার তালিকা। ওয়ার্ড পুনর্বিন্যাসের পর এই প্রথম ভোটারেরা নিজেদের সংশোধিত ওয়ার্ড ও বুথ নম্বর সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির কাছেও নতুন ওয়ার্ডের সীমানা এবং প্রতিটি ওয়ার্ডে ভোটারের সংখ্যা সম্পর্কে প্রাথমিক ছবি পরিষ্কার হবে। ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হওয়ায় […]

Home

সাগরমেলার প্রস্তুতি নিয়ে আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রী

এই সময়, কাকদ্বীপ: আজ শনিবার কাকদ্বীপে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের পরে একটি সভা করার কথা রয়েছে তাঁর। দুপুরে কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে কাকদ্বীপের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে আগামী বছরের গঙ্গাসাগর মেলা। শুক্রবার সকালে কাকদ্বীপে পৌঁছে সভাস্থল, হেলিপ্যাড-সহ বিভিন্ন প্রস্তুতি খতিয়ে […]

Home

ঘূর্ণিঝড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা–সহ দক্ষিণবঙ্গে

২৮ অক্টোবর পরিস্থিতির অবনতির সম্ভাবনা। ওই দিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’এক জায়গায় ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার হতে পারে। ২৯ অক্টোবর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, […]

Home

২০৩০ থেকে নতুন গাড়িতে বাধ্যতামূলক AEB? বড় নিরাপত্তা বদলের প্রস্তাব

নয়াদিল্লি: গাড়ি চালানোর সময় সামনে আচমকা কোনও গাড়ি থেমে গেলে দুর্ঘটনা এড়াতে চালকের প্রতিক্রিয়ার উপর নির্ভর করতে হয়। কিন্তু এবার সেই পরিস্থিতিতে গাড়িই স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কষে দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারে। ভারতে যাত্রীবাহী গাড়িতে অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং (AEB) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (MoRTH)। খসড়া প্রস্তাব অনুযায়ী, ২০৩০ সালের অক্টোবর থেকে […]

Home

শিক্ষক নিয়োগ: নভেম্বর থেকেই শুরু ইন্টারভিউ!

এই সময়: রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে দীর্ঘ জট কাটার ইঙ্গিত মিলছে। আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা কাটিয়ে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি ফের দ্রুত গতিতে এগোতে শুরু করেছে। শিক্ষা দপ্তর ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রস্তুতি যে পর্যায়ে রয়েছে তাতে সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাসেই যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ […]