আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে থাকবেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে থাকবেন মুখ্যমন্ত্রী

Spread the love

ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, ঠাকুরবাড়ি পৌঁছনোর পরেই মতুয়া মাতৃসেনার মহিলারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানবেন। এর পর হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দিয়ে গোঁসাই সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সম্মেলন থেকে সিএএ–সহ মতুয়া এবং ঠাকুরবাড়ির উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেই মনে করছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তাঁর স্ত্রী তথা বাগদার বিধায়ক সোমা ঠাকুর। শান্তনু বলেন, ‘মতুয়াদের অভাব, অভিযোগ ও তাদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিতে পারেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা আগামী দিনে মতুয়ারা কী ভাবে পেতে পারেন, সেটাও হয়তো মুখ্যমন্ত্রী তুলে ধরবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *