Gold Price on 25 September: দেবীপক্ষ শুরু হতেই ফুটল হাসি, কমে গেল সোনার দাম, আজ কত দর? - Bengali News | Gold Silver Price on 25 September 2025 in Kolkata, West Bengal, Gold Price Decreased by 100 rs, Silver Price Also Cut - 24 Ghanta Bangla News
Home

Gold Price on 25 September: দেবীপক্ষ শুরু হতেই ফুটল হাসি, কমে গেল সোনার দাম, আজ কত দর? – Bengali News | Gold Silver Price on 25 September 2025 in Kolkata, West Bengal, Gold Price Decreased by 100 rs, Silver Price Also Cut

Spread the love

কলকাতা: উৎসবের মরশুম। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আজ চতুর্থী। উৎসবের মরশুমে কেনাকাটা তো চলতেই থাকছে। অনেকে পুজোয় সোনা-রুপোর গহনা কেনেন। আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তাহলে আজ কিন্তু সোনা কিনতেই পারেন। আজ, ২৫ সেপ্টেম্বর সামান্য হলেও কমে গেল সোনার দাম। তবে দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ কত রয়েছে সোনা-রুপোর দাম।

 ২৪ ক্যারেটের সোনার দাম-

আজ, ২৫ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৫৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার দাম।

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৫৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৬৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

রুপোর দাম-

সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *