High Court on Sandeshkhali: তিন হাজার অভিযুক্ত আর ৪ জন গ্রেফতার! শাহজাহান-কাণ্ডে আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ – Bengali News | High Court asks Police, why only 4 arrested in Sandeshkhali attack, where is Shahjahan Sheikh
হাইকোর্টে সন্দেশখালি মামলাImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: ইডি অফিসারদের ওপর হামলার ঘটনার পর ১০ দিন কেটে গিয়েছে। পুলিশের ভূমিকা প্রশ্ন উঠেছে আগেই। আর এবার পুলিশের পদক্ষেপ দেখে কার্যত বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। যে ঘটনায় প্রায় তিন হাজার মানুষ অভিযুক্ত, সেই ঘটনায় মাত্র ৪ জনকে কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য পুলিশকে। শেখ শাহজাহানই বা আত্মসমর্পণ করছেন না কেন, সেই প্রশ্নও তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ তিনি দিয়েছেন রাজ্যকে। এদিকে, নির্দেশ থাকা সত্ত্বেও কেস ডায়েরি না নিয়ে যাওয়ায় ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। এদিন ইডি আবেদন জানিয়েছে, গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে।
সবিস্তারে আসছে…