আর্থিক দুর্নীতির অভিযোগে টাকি পুরসভায় তথ্য সংগ্রহে সিআইডি - 24 Ghanta Bangla News
Home

আর্থিক দুর্নীতির অভিযোগে টাকি পুরসভায় তথ্য সংগ্রহে সিআইডি

Spread the love

এই সময়, টাকি: পুরসভায় আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে নামল সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) ১০ জন আধিকারিক শুক্রবার টাকি পুরসভায় এসে তদন্তের প্রাথমিক কাজ শুরু করেন। সূত্রের খবর, তদন্তের প্রথম পর্যায়ে পুরসভার বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ও তথ্য সংগ্রহের কাজ চলে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়কে। সকাল থেকে সন্ধ্যা অবধি চলে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের পর্ব। রাত দশটা নাগাদ পুরসভা থেকে বেরিয়ে কলকাতা রওনা দেন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *