এই সময়, হাওড়া: দীর্ঘ চার বছর ধরে নিখোঁজ থাকার পরে অবশেষে মুম্বইয়ে খোঁজ মিলল হাওড়ার উলুবেড়িয়ার এক মানসিক ভারসাম্যহীন মহিলার। পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের উদ্যোগে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পরে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। তবে তাঁকে ঘিরে পারিবারিক টানাপোড়েন এবং ভবিষ্যৎ পুনর্বাসন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উলুবেড়িয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুর এলাকার বাসিন্দা […]