জার্সি পাল্টে বিপাকে বরিশালের এসআই, ব্রাজ়িলকে ভিলেন বানাতেই কি AI-দুষ্টুমি?
থানা এই ছবি পাঠিয়ে দেয় পুলিশের মিডিয়া সেল-এ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ এই ছবিটি গ্রুপে পোস্ট করেন। তার কিছু ক্ষণ পরে একই ছবি ফের পোস্ট করেন, যাতে মাদক ব্যবসায়ীর পরণে ব্রাজিলের হলুদ জার্সি, নম্বর ১০। সাংবাদিকেরা দেখেই বোঝেন, এআই দিয়ে রাসেলের জার্সিবদল করা হয়েছে। তা নিয়ে হইচই। খবর যায় পুলিশ কমিশনার আশিক সইদের কানে। বিশ্বকাপ বলে কি আইনশৃঙ্খলা নিয়েও খেলাধুলো করবে পুলিশ! কমিশনার সাহেব এসআই তানজিলকে ফোন করে কৈফিয়ত চান। তানজিল বলেন, ‘দুষ্টুমি করে’ তিনি এই কাজ করেছেন। খাপ্পা কমিশনার সাহেব তখনই এই ‘দুষ্টু’ এসআইকে মিডিয়া সেলের দায়িত্ব থেকে সরিয়ে দেন। শোকজ়ও করেন।