অভিযুক্ত অবিনাশ শুক্লার বাড়ির শৌচালয়ে রামমন্দিরের দানপাত্র! - 24 Ghanta Bangla News
Home

অভিযুক্ত অবিনাশ শুক্লার বাড়ির শৌচালয়ে রামমন্দিরের দানপাত্র!

Spread the love

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, মন্দির থেকে টাকা ভর্তি সিন্দুকও মাঝেমধ্যে সরানো হতো। তা প্রথমে সরিয়ে রাখা হতো মন্দির চত্বরের মধ্যে থাকা শৌচাগারের মধ্যে৷ এই দু’টি শৌচাগার সর্বদাই তালা বন্ধ থাকত। চাবি থাকতো অভিযুক্তদের কাছে৷ রাতের অন্ধকারে এই শৌচাগার থেকে সরিয়ে ফেলা হতো সিন্দুক, এমনই দাবি পুলিশ সূত্রের৷ উত্তরপ্রদেশ সিট ইতিমধ্যে আট জন— অবিনাশ শুক্লা, অনুকল্প শুক্লা, লবকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব ও রামশঙ্কর ওরফে টিন্নু যাদবকে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে অবিনাশের বাড়ি থেকেই কম্বলে মোড়ানো ৫৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *