প্রবল বৃষ্টিতে সোমবার সকালেই বিপর্যস্ত বাণিজ্যনগরী। মুম্বইয়ের ডাব্বাওয়ালারা আজ, সোমবার লাঞ্চবক্স ডেলিভারি করবেন না বলে জানিয়েছেন। প্রবল বৃষ্টির কারণে মুম্বই ও তার লাগোয়া এলাকার জনজীবন বিপর্যস্ত। ডাব্বাওয়ালাদের সংগঠনের সভাপতি উলহাস মুকে জানিয়েছেন, ভিরার-ভাসাই এলাকায় অবিশ্রান্ত বৃষ্টিতে তাঁদের সংগঠনের বহু সদস্যের বাড়িতে জল ঢুকে গিয়েছে। বহু রেল স্টেশন এলাকা জলমগ্ন। লোকাল ট্রেন চলাচলও ব্যাহত অনেক জায়গায়। […]