West Bengal Live Update: বারুইপুরের ঘটনার তদন্তে SIT, গ্রেফতারির সংখ্যা বেড়ে ২ | West Bengal Live News Suvendu Adhikari, Mamata Banerjee, Abhishek banerjee Baruipur Election Commission BJP TMC Crisis update today on 6 July
বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে দুই। ঘটনায় ইতিমধ্যেই ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে। বারুইপুরের সুপারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। গতকালই একজনকে গ্রেফতার করা হয়। আজ সকাল পুলিশের জালে আরও এক অভিযুক্ত। এদিকে, আজ শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে এদিন রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১২৫ ফুটের মূর্তি স্থাপন করা হবে ইকোপার্কে। তারই ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন শাহ। অন্যদিকে, কমিশনে নথি জমা দেবে মমতা ও ঋতব্রত শিবির। দলের রাশ কার হাতে সিদ্ধান্ত নেবে জ্ঞানেশ কুমার। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে ।