ধারাবাহিকের ‘ফুলকি’ এ বার তেলুগু ছবির নায়িকা? কার সঙ্গে জুটি বাঁধছেন দিব্যাণী?
ছোট পর্দায় পা রেখেই ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির কাছে তিনি ‘ফুলকি’। মেগার পর্দা পার করে অনেকদিন আগেই সিরিজ়, বড়পর্দায় কাজ শুরু করেছেন তিনি। তবে এ বার একেবারে অন্য ইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। শোনা যাচ্ছে, তেলুগু ছবির নায়িকা হতে চলেছেন দিব্যাণী। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে কাকে?