চাহিদা নতুন হেয়ার স্টাইলের, হিমশিম পার্লার - 24 Ghanta Bangla News
Home

চাহিদা নতুন হেয়ার স্টাইলের, হিমশিম পার্লার

Spread the love

সমীর মণ্ডল, মেদিনীপুর: ফেইড কাটিং, লো ফেইড, মিড ফেইড কাট করতে আসছেন যুবকেরা। আবার মহিলারা আসছেন লেয়ার কাট, স্টেপ কাট, ফেদার কাট, বাটারফ্লাই কাট, ইউ কিংবা ভি কাট করাতে। স্ট্রেইটনিং, বোটক্স, কেরাটিন থেরাপিতেও ব্যস্ত অনেকে। পুজো মানে শুধু নতুন জামাকাপড় নয় পুজো মানে এখন বিভিন্ন হেয়ার স্টাইলও। নিজেকে একদম অন্য লুকে তুলে ধরতে চাইছেন অনেকেই। তাই পার্লারগুলিতে এখন ভিড় চুলের কারুকাজ করাতে। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে পার্লারগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *